WebNovels

Chapter 1 - Ch1

আমি আজ আপনাদের জন্য একটি নতুন গল্প নিয়ে এসেছি । ( বৃষ্টি ভেজা প্রেমের গল্প )

বৃষ্টি ভেজা এক বিকেলে আকাশ আর মেহেঘের গল্পটা শুরু হয়েছিল একটা পুরনের লাইব্রেরির কোণায় । আকাশ ছিল শান্ত স্বভাবের কবিমনস্ক ছেলে , আর মেহেঘ ঠিক তার উল্টো - চঞ্চল আর প্রাণবন্ত ।

সেদিন ঝমঝমিয়ে বৃষ্টি পড়ছিল । মেহেঘ তার ছাতাটা লাইব্রেরির দরজায় রেখে ভেতরের ঢুকেছিল । বের হওয়ার সময় দেখলে যে , তার প্রিয় নীল রঙের ছাতাটা যেখানে রেখেছিল সেখানে আর নেই ! তখন সে ভাবলো যে .... কেউ হয়তো ভুল করে তার ছাতাটা নিয়ে গেছে ...। কিন্তু এখন ও কি করবে ওর কাছে যে আর ছাতাও নেই । এই ঝড়জল বৃষ্টির মধ্যে ও কি করে বাড়ি যাবে । এইসব ভাবছিলো মেহেঘ ..... । কিন্তু সেই মুহূর্তে আকাশ তার নিজের কালো রঙ্গের ছাতাটা বাড়িয়ে দিয়ে বলেছিল , " আমার নিতে পারেন , আমার বাড়ি ওই কাছেই । " মেহেঘ অবাক হয়ে আকাশের দিকে তাকিয়ে রইল । সেই থেকেই শুরু । এরপর থেকে দুজনের প্রায়ই দেখা হতো কফি শপে কিংবা সেই পুরনো লাইব্রেরিতে ।

Ch 2 অনুভূতির রং বদল

আকাশ আর মেহেঘ ওরা দুজন বুঝতেই পারছিল

না । যে ওরা দুজন একে অপরকে কতটা ভালোবাসে । আকাশ খুব বেশি কথা বলত না , কিন্তু মেহেঘের কথাগুলো ও খুব মন দিয়ে শুনতো । আর মেহেঘ যখন হাসতো , তখন আকাশের মনে হতো যে পৃথিবীর সব সুর সেই হাসিতে লুকিয়ে আছে । আর আকাশ যখন তার লেখা কবিতাগুলো পড়ে শোনাত , তখন মেহেঘ অবাক হয়ে তাকিয়ে ভাবত ..... যে একটা মানুষ এত সুন্দর করে কীভাবে পৃথিবীটাকে দেখতে পারে ? একদিন আকাশ মেহেঘের সাথে কথা বলতে বলতে সাহস করে ওকে বলেই ফেলল যে‌ ...

" সবাই আকাশ ছোঁয়ার স্বপ্ন দেখে , আর আমি শুধু তোমার হাতের তালুতে আমার আঙ্গুলগুলো রাখতে চাই । ওইটুকুই আমার আকাশ।"

মেহেঘ সেদিন আকাশের এই কথাটি শুনে কিছু বলেনি , শুধু আকাশের মুখের দিকে তাকিয়ে মিট মিট করে হেসে আকাশের হাতের উপর ওর হাত রেখে আলতো করে চেপে ধরেছিল । কিন্তু সেই নীরবতাই ছিল হাজারের শব্দের চেয়েও শক্তিশালী ।

Ch 3 অপেক্ষার শেষ

সময়ের সাথে সাথে ওদের ভালোবাসা আরও গভীর হয়ে ওঠে । ওদের মধ্যে মাঝে মাঝে অনেক ঝগড়া মান-অভিমান হতো কিন্তু দিন শেষে একে অপরের কণ্ঠস্বর না শুনলে ওদের ঘুম আসত না । আকাশ এখন আর একা কবিতা লেখে না ; মেহেঘ তার কবিতার প্রতিটি ছন্দে মিশে থাকে ।

আজও যখন বৃষ্টি পড়ে , তারা সেই একই কালো ছাতার নিচে একে অপরের হাত ধরে পাশাপাশি হাঁটে। আকাশ এখন আর মেহেঘকে ছাতা ধার দেয় না , বরং সারা জীবন আগলে রাখার প্রতিশ্রুতি

দেয় ।

More Chapters